ভারত থেকে এলসির মাধ্যমে আমদানি করা ৬ হাজার ৩০০ কেজি জিরা ফেরত চেয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শুল্ক গুদামে লিখিত আবেদন করেছেন সিলেটের গোয়াইনঘাটের ব্যবসায়ী মোহাম্মদ আফজালুর রহমান। বৃহস্পতিবার বিকেলে তিনি আবেদন করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁর প্রতিষ্ঠান আফসানা স্টোর ক্রাশারের নামে ১৬ জুলাই তামাবিল স্থলবন্দর দিয়ে ৩০০ বস্তা জিরা আমদানি করা হয় এবং ১৯ জুলাই শুল্ক, ভ্যাট ও কর পরিশোধের পর তা গুদামে নেওয়া হয়। ২২ জুলাই ঢাকার এক ক্রেতার কাছে পাঠাতে ২১০ বস্তা জিরা কাভার্ড ভ্যানে তোলা হলে বিজিবি তা আটক করে।
ব্যবসায়ীর অভিযোগ, চালক কাগজপত্রের ফটোকপি দেখালেও বিজিবি তা গ্রহণ না করে গাড়িসহ জিরা হেফাজতে নেয়। পরে মালামাল জিআর-১৬০/২৬ নম্বর মামলায় শায়েস্তাগঞ্জ শুল্ক গুদামে পাঠানো হয়। বিজিবি বলছে, সীমান্ত থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে তেলিয়াপাড়া রেলক্রসিংয়ের চেকপোস্টে জিরা জব্দ করা হয়েছে এবং কাস্টমস কর্মকর্তারা ব্যবসায়ীর কাগজপত্র জাল বলে জানিয়েছেন। শুল্ক গুদামের কর্মকর্তা জানান, আবেদনটি বিভাগীয় কাস্টমস কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে; তাঁরাই পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন।
হবিগঞ্জে জব্দ ২১০ বস্তা জিরা ফেরত চেয়ে কাস্টমসে আবেদন করেছেন ব্যবসায়ী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।