ভারতে প্রায় ছয় বছর ধরে কারাবন্দি সাবেক ছাত্র আন্দোলন নেতা উমর খালিদ ২০২৬ সালের ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স অ্যাওয়ার্ডের এশিয়া অঞ্চলের বিজয়ী হয়েছেন। ঝুঁকিতে থাকা মানবাধিকারকর্মীদের সম্মান জানাতে আয়ারল্যান্ডভিত্তিক সংস্থাটি এই পুরস্কার দেয়। ৮ অক্টোবর বৃহস্পতিবার এক বিবৃতিতে তার নাম ঘোষণা করা হয়। ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় আটক থাকার মধ্যেই তিনি এই স্বীকৃতি পেলেন।
ফ্রন্ট লাইন ডিফেন্ডার্স বলেছে, কেউ খালিদকে রাষ্ট্রের শত্রু ও দেশবিরোধী হিসেবে দেখলেও অন্যদের কাছে তিনি জাতীয় বীর, সাধারণ মানুষের কণ্ঠস্বর এবং মানবাধিকারকর্মী। সংস্থাটির ভাষ্য, নাগরিকত্ব আইন সংশোধনের বিরুদ্ধে অসাংবিধানিক ও মুসলিমবিরোধী বলে বিবেচিত পরিবর্তনের প্রতিবাদে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নাগরিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি কারাগারে রয়েছেন।
দিল্লি পুলিশের স্পেশাল সেল ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর খালিদকে গ্রেপ্তার করে এবং তাকে মামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করে। তার বিরুদ্ধে ইউএপিএ, রাষ্ট্রদ্রোহ, হত্যা ও হত্যাচেষ্টাসহ আরও ১৮টি ধারায় অভিযোগ আনা হয়েছে। ডাবলিনের ট্রিনিটি কলেজে আয়োজিত অনুষ্ঠানে তার হয়ে উপস্থিত ছিলেন বাবা সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস। ২০ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট তার সর্বশেষ জামিন আবেদন নাকচ করেন।
কারাবন্দি উমর খালিদ ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের ২০২৬ এশিয়া পুরস্কার পেলেন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।