শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, রাজধানী ঢাকার কিছু নির্বাচিত স্কুলে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বিত (হাইব্রিড) পদ্ধতি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রয়োজনীয়তা বিবেচনায় এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সব স্কুলে একযোগে নয়, বরং যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে, সেগুলোতে পাইলট প্রকল্প হিসেবে এই উদ্যোগ নেওয়া হবে। প্রস্তাবিত মডেলে সপ্তাহের কিছুদিন অনলাইন এবং কিছুদিন অফলাইন ক্লাস থাকবে, যাতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যানজট ও জ্বালানি ব্যবহার হ্রাস পায় এবং পাঠক্রম অব্যাহত থাকে। তিনি শিক্ষকদের প্রশিক্ষণ ও অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই হাইব্রিড ক্লাস পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
ঢাকায় জ্বালানি সাশ্রয় ও যানজট কমাতে পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস চালুর পরিকল্পনা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।