Web Analytics

চাকরির পরীক্ষায় মৌখিক বা ভাইভা পরীক্ষার নম্বর বাড়িয়ে সরকার নিজের দলীয় লোক নিয়োগের এজেন্ডা নিয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শাখা ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠনে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন। সিদ্ধান্ত থেকে সরকার না সরলে আবার আন্দোলন শুরু হবে বলেও তিনি জানান।

সাদ্দাম বলেন, শতভাগ মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের নিয়োগ দিতে হবে। সরকারি কর্ম কমিশন, নির্বাচন কমিশন ও মহা হিসাব নিরীক্ষকের কার্যালয়সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গঠনমূলক সংস্কারের দাবি জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল সব সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার। সংবিধান সংস্কার কমিটিতে জামায়াতে ইসলামী শপথ নিলেও বিএনপি নেয়নি বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শিবির সভাপতি। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাত্র ৩০ শতাংশ শিক্ষার্থী হলে থাকার সুযোগ পান এবং বাকি ৭০ শতাংশকে বাইরে থাকতে হয়। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে আগামী দুই বছরের মধ্যে শতভাগ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করার ঘোষণা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

12 Sep 26 1NOJOR.COM

ভাইভা নম্বর বাড়িয়ে দলীয় নিয়োগের অভিযোগ, সিদ্ধান্ত বদল না হলে আন্দোলনের হুঁশিয়ারি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।