সুদানের পূর্ব দারফুর ও পশ্চিম কর্দোফান রাজ্যে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি সুদানি মানবাধিকার সংগঠন। শুক্রবার প্রকাশিত বিবৃতিতে সংগঠনটি বলেছে, নিহতদের মধ্যে পূর্ব দারফুরে ১২ জন এবং পশ্চিম কর্দোফানে দুজন রয়েছেন।
সুদান হিউম্যান রাইটস অবজারভেটরি এক্সে জানিয়েছে, পূর্ব দারফুরের ইয়াসিন এলাকার শারম, মুহাজিরিয়া, কাসিব, সালিয়া ও কালাইতসহ আশপাশের কয়েকটি গ্রামে আরএসএফ টানা তিন দিন পরিকল্পিত হামলা চালিয়েছে। শুক্রবারের আরেক বিবৃতিতে সংগঠনটি জানায়, পশ্চিম কর্দোফানের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের লক্ষ্য করে প্রায় পাঁচ দিন ধরে ‘প্রতিশোধমূলক’ অভিযান চালানো হয়েছে।
সংগঠনটির মতে, এসব হামলায় বেসামরিক মানুষ হত্যা, মারধর, ভয়ভীতি প্রদর্শন ও লুটপাটের ঘটনা ঘটেছে এবং বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। আল-সাআতা আল-জারকা ও আল-সাআতা উম আল-খাবার গ্রামের দুই তরুণকে হত্যার ঘটনাও নথিভুক্ত করা হয়েছে। আরএসএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ, মানবিক করিডোর এবং স্থানীয় উদ্যোগে সহায়তার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মানবাধিকার সংগঠনের দাবি, আরএসএফ হামলায় পূর্ব দারফুর ও পশ্চিম কর্দোফানে নিহত অন্তত ১৪
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।