Web Analytics

দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড নতুন নেতৃত্বে যাত্রা শুরু করেছে। আজ ঢাকায় ক্লাবের চতুর্থ বার্ষিক সাধারণ সভা ও পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনীতিবিদ মো. বরকত উল্লাহ বুলু, এমপি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। একইভাবে ১৬ জন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনের প্রধান কমিশনার ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ারুল হক হেলাল, ব্যারিস্টার মোহাম্মদ ইসমাইল হোসেন ও ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম (দিলু)।

নির্বাচনের পরপরই নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় মো. লোকমান হোসেন ভূঁইয়াকে প্রশাসন বিভাগের দায়িত্ব, মাহবুব উল আনামকে অর্থ বিভাগের দায়িত্ব এবং মো. মোস্তাকুর রহমানকে ক্রীড়া বিভাগের দায়িত্ব দেওয়া হয়। মোস্তফা কামালকে ফুটবল কমিটির চেয়ারম্যান, মো. আবুল কালাম এমপি, এমএ সালাম ও মির্জা ইয়াসির আব্বাসকে ভাইস চেয়ারম্যান করা হয়। মাসুদুজ্জামানকে ক্রিকেট কমিটির, সাজেদ এএ আদেলকে হকি কমিটির এবং নিলোফার চৌধুরী মনিকে নারী উইংয়ের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই পরিবর্তনের মাধ্যমে ক্লাবের প্রশাসনিক ও ক্রীড়া কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হলো।

10 Mar 26 1NOJOR.COM

নতুন নেতৃত্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন অধ্যায় শুরু ঢাকায়

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।