ঢাকা-১২ আসনের গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় তার ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ‘কথা কম কাজ বেশি, বাংলাদেশকে ভালোবাসি’ স্লোগানকে সামনে রেখে ঘোষিত এই ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নাগরিক সেবা সহজলভ্য করা, দুর্নীতি ও মাদক প্রতিরোধের অঙ্গীকার করা হয়েছে।
ইশতেহারে নারী অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক ও মানসম্মত শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধ এবং নীতি নির্ধারণে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ঢাকা-১২ সিটিজেন কাউন্সিল গঠনের প্রস্তাব রয়েছে। এছাড়া শ্রমিক অধিকার, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, তরুণ ও যুব উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় সম্প্রীতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির বিষয়গুলোও অন্তর্ভুক্ত হয়েছে।
ইশতেহারে স্থানীয় সরকার ও সংসদ সদস্যদের মধ্যে সমন্বয় জোরদার করে প্রশাসনিক জবাবদিহিতা ও নাগরিক সেবা উন্নয়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
গণসংহতি প্রার্থী তাসলিমা আখতারের ঢাকা-১২ আসনের ১২ দফা ইশতেহার ঘোষণা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।