Web Analytics

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে হেরোইন পাচারের সময় ইকবাল হাসান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাড়ইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার স্কুলব্যাগ থেকে স্কচটেপে মোড়ানো ১০০ গ্রাম ওজনের ১৫টি প্যাকেটে মোট দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল বলেন, চাঁপাইনবাবগঞ্জে এক অচেনা ব্যক্তি তার হাতে হেরোইনের চালান তুলে দেন এবং রাজশাহীতে আরেকজনের কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল। পুরো যোগাযোগ হোয়াটঅ্যাপের মাধ্যমে হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এটি ‘কাট-আউট’ পদ্ধতিতে মাদক পাচারের একটি কৌশল, যেখানে বাহক, সরবরাহকারী ও গ্রহণকারী একে অপরকে চেনেন না। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ইকবালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তে মূল হোতাদের শনাক্তের চেষ্টা চলছে।

22 Jul 26 1NOJOR.COM

রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ যুবক গ্রেপ্তার, মূল্য প্রায় দেড় কোটি টাকা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।