Web Analytics

রাজধানীর উত্তরার স্কয়ার শপিং কাম কমার্শিয়াল কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. সুমন মিয়া আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানিয়ে বলেন, আসামিদের কেউই ঘটনায় জড়িত নয় এবং তাদের ঘটনাস্থলের সঙ্গে কোনো সম্পর্কের প্রমাণ নেই। তবে শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি দায়ের করেন কমপ্লেক্সের ইলেকট্রিশিয়ান আরিফুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, এক রিকশাচালক ও নিরাপত্তা রক্ষীর মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়, যা পরে প্রায় ৬০০–৭০০ জনের হামলায় রূপ নেয়। এতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয় এবং প্রায় নয় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়, পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

18 Mar 26 1NOJOR.COM

উত্তরায় শপিং কমপ্লেক্সে হামলার ঘটনায় ১১ আসামির দুই দিনের রিমান্ড

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।