Web Analytics

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারণা আইনগতভাবে সঠিক এবং এতে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। শনিবার দুপুরে সিলেটের মেন্দিবাগ ক্রীড়া কমপ্লেক্সে ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ক বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলী রিয়াজ বলেন, সরকারের অবস্থান আইনগত, নৈতিক ও আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়, যেখানে সব রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, জুলাই সনদ সেই সুযোগ তৈরি করবে। সনদ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রসঙ্গে তিনি বলেন, এতে ধর্মীয় বাক্য নেই বা এটি মুক্তিযুদ্ধবিরোধী—এমন অপপ্রচার বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বিশেষ অতিথি মনির হায়দার বলেন, মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই গণভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এতে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। বক্তারা গণভোটকে গণতন্ত্র শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন।

25 Jan 26 1NOJOR.COM

গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সরকারের অবস্থান আইনগতভাবে সঠিক বলে মন্তব্য আলী রিয়াজের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।