Web Analytics

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ১,৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে। রোববার মন্ত্রণালয় জানায়, এসব এজেন্সির কার্যক্রম পরিচালনা ও সেবার মানে ঘাটতি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমিক মূল্যায়নে দেখা গেছে, তারা নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে।

মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কর্মদক্ষতা ও সেবার মান মূল্যায়নের পর তাদের ১০ দিনের সময় দেওয়া হয়েছে কার্যক্ষমতা উন্নত করার জন্য। অনুমোদিত মানদণ্ডে পৌঁছাতে প্রতিষ্ঠানগুলোকে ত্রুটি সংশোধনের সুযোগ দিতে এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি পুনরায় কার্যকর করা হবে। এতে ভিসা বা ইতোমধ্যে বুকিং করা ওমরাহ যাত্রীদের ওপর কোনো প্রভাব পড়বে না। এর আগে প্রায় ৫,৮০০ ওমরাহ পরিচালনাকারী প্রতিষ্ঠানের মধ্যে ১,৮০০টির সেবার মানে ঘাটতি ধরা পড়েছিল।

03 Feb 26 1NOJOR.COM

সেবার ঘাটতিতে ১,৮০০ বিদেশি ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত সৌদি আরবের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।