Web Analytics

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তিন কর্মকর্তার শোকজ নোটিশ ও বদলি প্রত্যাহারসহ বিভিন্ন দাবি না মানলে বৃহস্পতিবার থেকে প্রতীকী কলম বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার ৩০ তলা ভবনের নিচে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এ ঘোষণা দেন। তিনি বলেন, দাবি পূরণ না হলে গভর্নর ড. আহসান এইচ মনসুরের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হবে।

প্রতিবাদ সভায় বক্তারা গভর্নরের স্বৈরাচারী আচরণের অভিযোগ তোলেন এবং বলেন, তিনি কর্মকর্তাদের ন্যায্য দাবি উপেক্ষা করছেন। বাংলাদেশ ব্যাংকের পরিচালক শাহরিয়ার সিদ্দিকী ও নির্বাহী পরিচালক মফিজুর রহমান খান চৌধুরী বলেন, গভর্নর চুক্তিভিত্তিক নিয়োগ বাড়াচ্ছেন কিন্তু কার্যকর অর্থনৈতিক নীতি নিচ্ছেন না। তারা শোকজ ও বদলি প্রত্যাহারের দাবি জানান এবং কেন্দ্রীয় ব্যাংকের মর্যাদা রক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

দাবি পূরণ না হলে রোববার কর্মকর্তারা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবেন বলে জানানো হয়।

25 Feb 26 1NOJOR.COM

স্বৈরাচারী আচরণের অভিযোগে গভর্নরের পদত্যাগ দাবিতে বাংলাদেশ ব্যাংক কর্মীদের ধর্মঘটের হুমকি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।