ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম যুলফাগারি নতুন এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদ্রূপ করেছেন। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে তিনি ইংরেজিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, “ট্রাম্প, আপনাকে বরখাস্ত করা হলো।” যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিল, প্রণালি অবরুদ্ধ থাকলে ইরানের জ্বালানি গ্রিডে আঘাত হানা হবে। ইরান পাল্টা হুমকি দিয়ে জানায়, তারা কঠোর প্রতিশোধ নেবে।
এদিকে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের সংকট ব্যবস্থাপনা মহাপরিচালক মজিদ ফারশি জানান, তাবরিজ শহরে দুটি প্রাণঘাতী হামলা হয়েছে। ফারস নিউজ এজেন্সির তথ্যমতে, মারজদারান এলাকার একটি আবাসিক ইউনিটে হামলায় চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন এবং রাবে রাশিদির একটি পার্কে আরও দুজন নিহত হয়েছেন। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এর আগে বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় একটি রেডিও স্টেশনে একজন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
হরমুজ প্রণালি ইস্যুতে ট্রাম্পকে বিদ্রূপ, তাবরিজ ও বন্দর আব্বাসে প্রাণঘাতী হামলা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।