Web Analytics

দিল্লি হাইকোর্ট কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আগামী ১৬ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানিয়েছে। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নীতিন বাসুদেও সামব্রে ও বিচারপতি সঞ্জয় শর্মার বেঞ্চ শুনানি করেন। আদালত পুলিশের আশ্বাস নথিভুক্ত করে যে, কর্মসূচি নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রাখতে সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে।

কনট প্লেসের এক ব্যবসায়ীর আবেদনের ভিত্তিতে শুনানি হয়। আবেদনে সুপ্রিম কোর্টের নির্দেশনা ও প্রচলিত আইন অনুসারে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশকে নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছিল। আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী বলেন, উৎসবের মৌসুমে মধ্য দিল্লিতে আরও এক সপ্তাহ দোকান বন্ধ থাকলে ব্যবসায়ী ও হকারদের রাস্তায় বসতে হবে। অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা জানান, সিজেপির কার্যক্রম নিয়ন্ত্রণে ইতোমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং উদ্বেগগুলো বিবেচনায় নেওয়া হবে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ শুক্রবার সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা হাতে ‘দেশপ্রেমিকদের’ সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর অভিযোগ, জাতীয় পতাকা ওড়ানোর কারণে দলের সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে কারাগারে পাঠানো হয়েছে। যন্তর মন্তরে প্রবেশ এবং শান্তি বজায় রাখার মুচলেকা ভঙ্গের অভিযোগে বুধবার দুজনকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

16 Oct 26 1NOJOR.COM

সেন্ট্রাল পার্কে সিজেপির বিক্ষোভে নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি দিল দিল্লি হাইকোর্ট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।