Web Analytics

শরীয়তপুরের ভেদরগঞ্জে পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের অভিযোগে অবৈধভাবে গড়ে ওঠা একটি সীসা উৎপাদনকারী কারখানা মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রাফসান রাব্বির নেতৃত্বে রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দি এলাকায় কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে এক্সাভেটরের মাধ্যমে কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, একটি চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে পুরাতন ব্যাটারি সংগ্রহ করে তা পুড়িয়ে সীসা উৎপাদন করছিল এবং কোনো অনুমোদন ছাড়াই তা বিক্রি করত। স্থানীয়দের অভিযোগ, কারখানার বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে গবাদিপশু অসুস্থ ও মারা যায়। এর আগে প্রশাসন জরিমানা ও কারাদণ্ডসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছিল, কিন্তু সংশ্লিষ্টরা রাতের আঁধারে পুনরায় উৎপাদন শুরু করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সীসা দূষণ জনস্বাস্থ্য, কৃষি ও প্রাণিসম্পদের জন্য মারাত্মক হুমকি এবং এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

07 Apr 26 1NOJOR.COM

শরীয়তপুরে পরিবেশ দূষণের অভিযোগে অবৈধ সীসা কারখানা ধ্বংস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।