Web Analytics

খুলনায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ও অপরাধী চক্র ‘বি কোম্পানির’ সদস্য বাদশা (১৯) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মহানগরীর হরিণটানা থানার রাজবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার সকালে র‍্যাব-৬ সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাদশা খুলনার কয়রা উপজেলার দেয়ারা গ্রামের নৈমুদ্দীন সানার ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে রাজবাঁধ এলাকার আয়েশা চৌধুরীর টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গত বছরের ৯ নভেম্বর আড়ংঘাটা থানার রায়ের মহল এলাকায় ফাইম নামের এক যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাদশা বিভিন্ন অপরাধে ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র নিজের কাছে সংরক্ষণ করতেন। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগর পুলিশের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

18 Apr 26 1NOJOR.COM

খুলনায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ও ‘বি কোম্পানির’ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।