Web Analytics

নেত্রকোনায় প্রায় সাড়ে ১২ লাখ টাকা মূল্যের ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার ভোরে জেলা সদরের চল্লিশা এলাকায় নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ললিতা আক্তার (৪৫), মো. সাগর আহমদ (৩৮) ও মো. মাসুদ মিয়া (৪২) রয়েছেন।

অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের দল ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা রাজশাহীর মতিহার উপজেলার বাসিন্দা সাগরের কাছ থেকে হেরোইন উদ্ধার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নেত্রকোনা সদর উপজেলার গরুহাট্টা এলাকা থেকে মাসুদকে আটক করা হয়। এরপর তাদের তথ্য অনুযায়ী বারহাট্টা উপজেলার গোপালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ললিতাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, ললিতা এই চক্রের মূল হোতা এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাতটি মামলা রয়েছে। অভিযানে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, আটক তিনজনকে আগামীকাল সকালে আদালতে পাঠানো হবে।

28 Jul 26 1NOJOR.COM

নেত্রকোনায় ১২৫ গ্রাম হেরোইনসহ তিনজন আটক, মামলা দায়ের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।