Web Analytics

কুয়েতে প্রাণঘাতী ড্রোন হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘটনাটিকে অত্যন্ত সন্দেহজনক বলে বর্ণনা করে বলেছেন, যুদ্ধ বাধানোর জন্য এটি আগে থেকে তৈরি কোনো ষড়যন্ত্র হতে পারে। এক্স ও টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে তিনি বলেন, হামলার সঙ্গে তেহরানের কোনো সম্পৃক্ততা নেই এবং প্রকৃত কারণ ও পরিস্থিতি উদ্ঘাটনে ইরান কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত।

আরাগচি হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় কুয়েত ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীদের কাছে শোক প্রকাশ করেন। তিনি কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমদ আল-সাবাহ এবং ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে পৃথক টেলিফোনে কথা বলেন। ওই আলোচনায় তিনি হামলার পেছনে ইরানের সম্পৃক্ততার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেন।

নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নিয়ার ইস্টার্ন স্টাডিজের পরিচালক মোহামাদ বাজ্জি ইরানের অস্বীকৃতিকে বিশ্বাস করা কঠিন বলে মন্তব্য করেছেন। আলজাজিরাকে তিনি বলেন, ইরান কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোকে ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু করেছে। তার মতে, বিদেশি নাগরিক হতাহত হওয়ায় ইরান বিস্মিত হয়ে থাকতে পারে এবং ইইউর কঠোর নিন্দা এড়াতে উত্তেজনা কমানোর চেষ্টা করছে।

27 Nov 26 1NOJOR.COM

কুয়েতে ড্রোন হামলায় ভূমিকা অস্বীকার করে যৌথ তদন্তের প্রস্তাব ইরানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।