Web Analytics

দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন সার্কের মহাসচিব গোলাম সারোয়ার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

গোলাম সারোয়ার বলেন, মূলত সার্কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তিনি জানান, সার্ক বর্তমানে কোথায় অবস্থান করছে তা মন্ত্রীকে অবহিত করা হয়েছে এবং মন্ত্রী সার্ককে কীভাবে আরও সক্রিয় করা যায় তা জানতে চেয়েছেন। আলোচনায় সার্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনায় বাংলাদেশ কীভাবে অগ্রণী ভূমিকা রাখতে পারে তা নিয়েও কথা হয়।

এর আগে সকালে মিশরের রাষ্ট্রদূত ওমর মহিউদ্দিন আহমদ ফাহ্মি, সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

25 Feb 26 1NOJOR.COM

সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ, জানালেন মহাসচিব গোলাম সারোয়ার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।