Web Analytics

ফিলিস্তিনে বার্ষিক জলপাই সংগ্রহের মৌসুম শুরুর পর কৃষকদের ওপর হামলার ঘটনায় অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির গবেষণা, প্রচার, নীতি ও প্রচারাভিযানবিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস বলেন, মুখোশধারী বসতি স্থাপনকারীরা কৃষকদের ওপর হামলা চালাচ্ছে, জলপাইগাছ পুড়িয়ে দিচ্ছে এবং জীবিকার উপায় কেড়ে নিচ্ছে।

এক্সে দেওয়া এক পোস্টে রোসাস বলেন, এসব হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানো উচিত নয়। তাঁর ভাষ্য অনুযায়ী, কূটনীতিক ও সাংবাদিকেরাও হামলার শিকার হয়েছেন। তিনি বলেন, অবৈধ দখলদারত্ব, বর্ণবাদী ব্যবস্থা এবং ফিলিস্তিনিদের জাতিগত নিধনকে স্থায়ী করতে তৈরি ব্যবস্থার মাধ্যমে এই সহিংসতা উৎসাহিত, সমর্থিত ও সুরক্ষিত হচ্ছে।

আন্তর্জাতিক আইন সমর্থনের দাবি করা দেশগুলোর প্রতি কথার সঙ্গে কাজের মিল রাখার আহ্বান জানান রোসাস। তিনি ইসরাইলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ, নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা, অস্ত্র সরবরাহ বন্ধ এবং আন্তর্জাতিক বিচারপ্রক্রিয়াকে সমর্থনের দাবি জানান। তাঁর মতে, ফিলিস্তিনিদের এখনই সুরক্ষা দিতে হবে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

20 Oct 26 1NOJOR.COM

ফিলিস্তিনি কৃষকদের ওপর হামলায় বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চাইল অ্যামনেস্টি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।