Web Analytics

মিসরের ভূমধ্যসাগরীয় অঞ্চলে মিনা ওয়েস্ট নামে নতুন একটি গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন শুরু হয়েছে। প্রকল্পের অংশীদার রয়্যাল ডাচ শেল ও কুয়েত ফরেন পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি রোববার এ ঘোষণা দেয়। নর্থ ইস্ট এল-আমরিয়া কনসেশনের আওতাধীন এই ক্ষেত্র থেকে প্রতিদিন সর্বোচ্চ ১৬ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস উত্তোলনের আশা করা হচ্ছে। ২০২৩ সালে আবিষ্কৃত ক্ষেত্রটিতে আবিষ্কারের তিন বছরের মধ্যে উৎপাদন শুরু হলো।

মিনা ওয়েস্টে শেলের মালিকানা ৬০ শতাংশ এবং বাকি ৪০ শতাংশ কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন কুফপেকের মিসরীয় সহযোগী প্রতিষ্ঠানের। ২০২৫ সালের জুনে উন্নয়নকাজের চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া হয়। উৎপাদিত গ্যাস পরিবহনে সাত কিলোমিটার দীর্ঘ নতুন পাইপলাইন নির্মাণ করা হয়েছে, যা ক্ষেত্রটিকে ওয়েস্ট ডেল্টা ডিপ মেরিন অবকাঠামোর সঙ্গে যুক্ত করেছে। গ্যাস বুরুল্লুস প্রক্রিয়াকরণ কেন্দ্রে গিয়ে প্রক্রিয়াজাত হওয়ার পর জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় যুক্ত হবে।

শেল ইজিপ্টের ভাইস প্রেসিডেন্ট ও কান্ট্রি চেয়ার ডালিয়া এলগাবরি বলেন, প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে প্রকল্পটি দ্রুত এগিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অভ্যন্তরীণ উৎপাদন কমা এবং জ্বালানি চাহিদা বাড়ার প্রেক্ষাপটে মিসর আমদানিনির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের শেষ নাগাদ দৈনিক উৎপাদন প্রায় ৪২০ কোটি ঘনফুটে উন্নীত করার লক্ষ্য দেশটির।

17 Nov 26 1NOJOR.COM

মিসরের মিনা ওয়েস্ট গ্যাসক্ষেত্রে উৎপাদন শুরু, দৈনিক সক্ষমতা ১৬ কোটি ঘনফুট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।