ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশটিতে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ২১০ জন শিশু নিহত হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, সংঘাতে ১ হাজার ৫১০ জন শিশু আহত হয়েছে।
তিনি উল্লেখ করেন, যুদ্ধের কারণে ইরানের স্বাস্থ্য অবকাঠামো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ক্রমাগত হামলায় এখন পর্যন্ত ৩০০টি স্বাস্থ্যসেবা, চিকিৎসা ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনটি ইঙ্গিত দেয় যে, চলমান সংঘাত ইরানের শিশু ও স্বাস্থ্য খাতের ওপর মারাত্মক প্রভাব ফেলছে এবং দেশের চিকিৎসা ব্যবস্থা চরম চাপের মুখে রয়েছে।
ইরানে যুদ্ধে ২১০ শিশু নিহত ও ১,৫১০ জন আহত বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।