Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক অবস্থানগুলোকে বৈধ লক্ষ্যবস্তু ঘোষণা করেছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষার অধিকার প্রয়োগ করে তারা আমেরিকান ক্ষেপণাস্ত্রের উৎসস্থলগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ইউএইয়ের বিভিন্ন শহরের বন্দর, ডক এবং মার্কিন সেনাদের আশ্রয়স্থলগুলোতে হামলা ইরানের বৈধ প্রতিরক্ষা পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। আইআরজিসি সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের বন্দর, জেটি এবং মার্কিন সামরিক স্থাপনার আশপাশের এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বেড়েছে, যা মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিধি বাড়াতে পারে।

14 Mar 26 1NOJOR.COM

খার্গ দ্বীপে হামলার পর ইউএইতে মার্কিন ঘাঁটিকে বৈধ লক্ষ্য ঘোষণা ইরানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।