যশোরের চৌগাছায় ২০১৬ সালে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গুলি করে পঙ্গু করার অভিযোগে সাবেক পুলিশ সুপার আনিসুর রহমানসহ আটজনের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুরু হয়েছে। মঙ্গলবার প্রসিকিউশনের বক্তব্যের মধ্য দিয়ে মামলার কার্যক্রম শুরু হয়। এদিন ভুক্তভোগী ইসরাফিল হোসেন আদালতে সাক্ষ্য দেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
ইসরাফিল জানান, ২০১৬ সালের ৩ আগস্ট তিনি ও রুহুল আমিন সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে পুলিশ তাদের আটক করে। থানায় নিয়ে নির্যাতনের পর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে তাদের গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসা না পেয়ে সংক্রমণ দেখা দিলে তার বাম পা হাঁটুর ওপর থেকে কেটে ফেলতে হয়।
আদালতে ইসরাফিল বলেন, পরবর্তীতে তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দেওয়া হয় এবং জামিনে মুক্তি পান। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন এবং উল্লেখ করেন, আরও অনেককে একইভাবে গুলি করে পঙ্গু করা হয়েছিল।
দুই শিবির নেতাকে গুলি করার ঘটনায় সাবেক এসপি আনিসুরসহ আটজনের বিচার শুরু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।