ঝিনাইদহের কালীগঞ্জে কালীগঞ্জ-গান্না সড়কের বিভিন্ন স্থানে পাকা রাস্তা খুঁড়ে ইটের সলিং বসানোর কাজ চলছে। সড়ক ও জনপথ বিভাগের অধীনে প্রায় সাড়ে আটশ মিটার সড়কে এই কাজের ব্যয় ধরা হয়েছে ৮৮ লাখ টাকা। স্থানীয়রা অভিযোগ করেছেন, রাস্তার বেশির ভাগ অংশ ভালো থাকা সত্ত্বেও তা খুঁড়ে ইট বসানো হচ্ছে, যা অপ্রয়োজনীয় ব্যয় বলে মনে করছেন তারা।
পথচারী, ব্যবসায়ী ও চালকরা জানিয়েছেন, সামান্য মেরামত করলেই সড়কটি চলাচলের উপযোগী ছিল। এখন অযথা ভালো রাস্তা নষ্ট করে ইট বসানোয় যানবাহন চলাচলে সমস্যা তৈরি হয়েছে এবং সরকারি অর্থের অপচয় হচ্ছে। ঠিকাদার গামা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী গোলাম হোসেন মেম্বার বলেন, টেন্ডার অনুযায়ী কাজ চলছে এবং সপ্তাহের মধ্যেই শেষ হবে।
কালীগঞ্জ সড়ক ও জনপথ অফিসের এসও অপূর্ব বিশ্বাস জানান, বর্ষার পানিতে সড়কের কিছু অংশ নষ্ট হওয়ায় এটি নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ। তবে ভালো রাস্তা খুঁড়ে ইট বসানোর বিষয়ে তিনি মন্তব্য না করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
কালীগঞ্জে পাকা রাস্তা খুঁড়ে ইট বসানোয় স্থানীয়দের ক্ষোভ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।