ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকিকে কটাক্ষ করে বলেছেন, তেহরান এ ধরনের পদক্ষেপের সঙ্গে পরিচিত এবং তা মোকাবিলা করতে জানে। যুক্তরাষ্ট্র সোমবার ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করবে বলে জানিয়েছে। আরাগচি বলেন, বারবার একই মার্কিন নিষেধাজ্ঞা প্যাকেজ দেখা একই সিনেমা পুনরায় দেখার মতো।
আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র বারবার নিষেধাজ্ঞা দিচ্ছে, যা নতুন কিছু নয়। তিনি আরও বলেন, ট্রাম্পের আমলের এই হুমকি বা ধমক আগের মার্কিন প্রশাসনগুলোর সময়ের হুমকির চেয়ে ভিন্ন নয়। তাঁর এই মন্তব্যের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরুর ঘোষণা দেন।
স্থানীয় সময় বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরান সমঝোতায় পৌঁছানোর সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে এবং এখন দেশটি অভূতপূর্ব মাত্রার অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতার মুখোমুখি হবে। তিনি ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞার ঘোষণা দেন। ইরানকে আর্থিক, বাণিজ্যিক, বিমানবন্দর বা সরকারি সহায়তা দিলে সংশ্লিষ্ট দেশগুলো ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখে পড়বে বলেও তিনি জানান।
নতুন মার্কিন নিষেধাজ্ঞার চাপ মোকাবিলায় প্রস্তুত ইরান, বললেন আরাগচি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।