মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ন্যূনতম মজুরি বর্তমান ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে ২ হাজার রিঙ্গিত করার প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। সোমবার জোহর রাজ্যের ক্লুয়াং জেলা পুলিশ সদর দপ্তরের কোয়ার্টার পরিদর্শনের পর এ বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী আকমল নাসরুল্লাহ মোহাম্মদ নাসির। তবে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টারের তথ্য অনুযায়ী, প্রস্তাবটি এখনো সরকারের অনুমোদন পায়নি।
আকমল নাসরুল্লাহ বলেন, মজুরি পুনর্নির্ধারণে শ্রমিকদের স্বার্থের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতাও বিবেচনা করা হচ্ছে। কর্মীদের কল্যাণ নিশ্চিত করার সঙ্গে নিয়োগকর্তাদের ওপর অতিরিক্ত চাপ এড়াতে সরকার বাস্তবায়নের বিভিন্ন দিক পর্যালোচনা করছে। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসা ও এমএসএমইগুলোর টেকসই অবস্থানকে গুরুত্ব দেওয়ার কথাও তিনি জানান।
অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ২০২৭ সালের বাজেট উপস্থাপনের সময় ২ হাজার রিঙ্গিত ন্যূনতম মজুরি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মানবসম্পদমন্ত্রী রামানান রামাকৃষ্ণান জানান, ২ হাজার, ২ হাজার ১০০ বা ২ হাজার ২০০ রিঙ্গিতের কোনো অঙ্কই এখনো অনুমোদিত হয়নি। কোন খাত এ সুবিধার আওতায় আসবে এবং কবে কার্যকর হবে, তা চূড়ান্ত সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
বিদেশি শ্রমিকের ২ হাজার রিঙ্গিত ন্যূনতম মজুরি নিয়ে মালয়েশিয়ায় আলোচনা চলছে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।