Web Analytics

তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে। মঙ্গলবার ইরানের ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। তবে দাফনের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। মাশহাদের ইমাম রেজা মাজার কমপ্লেক্সে খামেনির বাবার সমাধিও রয়েছে।

দাফনের আগে রাজধানী তেহরানে বড়সড় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি), যদিও অনুষ্ঠানসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ৮৬ বছর বয়সী খামেনি ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। এর আগে তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে ইসলামি বিপ্লবে অংশ নেন এবং ইরান-ইরাক যুদ্ধের সময় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ প্রায় ৩৭ বছরের শাসনামলে খামেনি নানা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মুখে পড়েন, বিশেষ করে রিয়ালের দরপতন ঘিরে গত বছরের ডিসেম্বর মাসে শুরু হওয়া দেশব্যাপী বিক্ষোভে।

04 Mar 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় নিহত খামেনিকে মাশহাদে সমাহিত করা হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।