Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ২৯ মার্চ ২০২৬ রোববার সাংবাদিকদের বলেন, ওয়ান ইলেভেনের সময় যারা ক্ষমতার অপব্যবহার বা অপরাধে জড়িত ছিলেন, তারা যত প্রভাবশালীই হোন না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি জানান, মাসুদ উদ্দিন চৌধুরী ও মামুন খালেদ নামে দুই কর্মকর্তা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং অন্য মামলায় পুলিশ হেফাজতে আছেন। তাদের অতীত কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে এবং ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত।

তিনি বলেন, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে আয়নাঘরের মতো স্থানে মানুষকে নির্যাতন, খুন ও গুম করেছে। তদন্তের স্বার্থে সব অভিযোগ এখন প্রকাশ করা সম্ভব নয়, তবে অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। আবু সাঈদের মামলার রায় ৯ তারিখে নির্ধারিত আছে এবং সংশ্লিষ্ট আরও দুটি ঘটনায় আলাদা তদন্ত চলছে।

চিফ প্রসিকিউটর আরও জানান, ওয়ান ইলেভেন থেকে শুরু করে বিগত সরকার পর্যন্ত যারা এসব অপরাধে জড়িত ছিলেন, তদন্তে প্রমাণ মিললে তাদের বিচার হবে এবং কোনো ইনডেমনিটি ট্রাইব্যুনালের কাজে বাধা হবে না।

29 Mar 26 1NOJOR.COM

ওয়ান ইলেভেনের অপরাধে কাউকে ছাড় দেওয়া হবে না, তদন্তে বিচার নিশ্চিত হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।