প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনীয়দের হত্যাযজ্ঞকে জাতিগত নির্মূল অভিযান হিসেবে আখ্যা দেওয়ায় রোববার ইসরাইলের তীব্র সমালোচনা করেছে তুরস্ক। আঙ্কারা বলেছে, এটি ইসরাইলের নিজেদের অপরাধ ঢাকার একটি রাজনৈতিক সিদ্ধান্ত।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরাইলি সরকার, যারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পরিকল্পিত নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে বিচারের মুখোমুখি, তারা ১৯১৫ সালের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে নিজেদের কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছে। তুরস্কের মতে, ফিলিস্তিনিদের ওপর ধারাবাহিক নিপীড়নের অভিযোগ থাকা অবস্থায় আর্মেনীয় হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।
তুরস্কের দাবি, ইসরাইলের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিন ইস্যুতে তাদের বিরুদ্ধে ওঠা সমালোচনা থেকে মনোযোগ সরানোর প্রচেষ্টা।
গাজা ইস্যু আড়াল করতে আর্মেনীয় গণহত্যা ব্যবহার করছে ইসরাইল, অভিযোগ তুরস্কের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।