Web Analytics

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এক বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ব্যবস্থাপনা বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক লিটন আকন্দকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুনুর রশীদ এবং মুখ্য সংগঠক হিসেবে মনির আহমেদ। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার (৬ জুলাই) এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিটন আকন্দ ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মামুনুর রশীদ ফিশারিজ বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং মনির আহমেদ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আংশিক কমিটিতে রিয়াদ হাসান ও তারিফুল ইসলাম শরীফ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, অনন্ত আশরাফ উদ্দিন ও মুজাহিদ সরকার সিনিয়র যুগ্ম সদস্যসচিব, সজীব ইসলাম যুগ্ম সদস্যসচিব (দপ্তর) এবং লিমন ভূঁইয়া যুগ্ম সদস্যসচিব (মিডিয়া) হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের অনুমোদনের জন্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

08 Jul 26 1NOJOR.COM

জাবিপ্রবিতে লিটন আকন্দের নেতৃত্বে জাতীয় ছাত্রশক্তির নতুন আংশিক কমিটি গঠন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।