Web Analytics

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলা ও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে পাঁচ চিকিৎসককে কারণ দর্শানোর (শোকজ) নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ৯টায় পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালটি পরিদর্শন করেন এবং বিভিন্ন বিভাগ ঘুরে চিকিৎসক, কর্মকর্তা ও রোগীদের সঙ্গে কথা বলেন।

প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ পরিদর্শনে কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম উপস্থিত ছিলেন। অনুপস্থিত চিকিৎসকরা হলেন ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ ও মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা।

এমপি হাসনাত আবদুল্লাহ চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, অভিযুক্ত চিকিৎসকদের তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

02 Jun 26 1NOJOR.COM

দেবিদ্বারে এমপির আকস্মিক পরিদর্শনে পাঁচ চিকিৎসককে শোকজ নোটিশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।