Web Analytics

বাংলাদেশে চেরি গাড়ির একমাত্র ডিস্ট্রিবিউটর এশিয়ান মোটরস্পেক্স লিমিটেড সম্প্রতি চেরি শোরুমে ‘ডেলিভারিংলাভস’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসা দিবস উদযাপন করেছে। এই আয়োজনের উদ্দেশ্য ছিল গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা এবং চেরি ব্র্যান্ডের উদ্ভাবন ও গ্রাহক সেবার প্রতিশ্রুতি তুলে ধরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সাজেদুর রহমান, যিনি বাংলাদেশে চেরি ব্র্যান্ডের অভিজ্ঞতা উন্নত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

দেওয়ান সাজেদুর রহমান বলেন, চেরি শুধু গাড়ি বিক্রি নয়, গ্রাহকদের জীবনের বিশেষ মুহূর্তের অংশ হতে চায়। জনপ্রিয় ডিজিটাল ইনফ্লুয়েন্সার ইফতেখার রাফসান, রাকিন আবসার ও শৌমিক অতিথিদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন এবং তরুণ প্রজন্মের কাছে চেরির আধুনিক ভাবমূর্তি তুলে ধরেন।

ভালোবাসা দিবসের থিমে সাজানো শোরুমে দর্শনার্থীরা চেরির আধুনিক প্রযুক্তি ও প্রিমিয়াম ফিচার পরখ করেন এবং ইন্টারেক্টিভ কার্যক্রমে অংশ নেন। এছাড়া একটি সুসজ্জিত চেরি টিগো ৮ প্রো গাড়ি ঢাকার বিভিন্ন এলাকায় প্রদর্শিত হবে, যা গ্রাহক কমিউনিটি গঠনের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।

16 Feb 26 1NOJOR.COM

চেরি বাংলাদেশের ‘ডেলিভারিংলাভস’ ইভেন্টে ভালোবাসা দিবস উদযাপন ও গ্রাহক সম্পর্ক জোরদার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।