বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, জনগণের সেবা করে বিএনপিকে প্রত্যেক মানুষের হৃদয়ে পৌঁছে দিতে চান তিনি। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারে উপজেলা বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপি একটি বৃহত্তর দল এবং দলকে সুসংগঠিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, দলের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হলে আগামী যেকোনো নির্বাচনে বিজয় আসবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম, সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টুসহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে ঐক্য বজায় রাখা এবং জনগণের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন। তারা চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের উন্নয়ন পরিকল্পনা জনগণের মধ্যে তুলে ধরার আহ্বান জানান।
জনগণের সেবার মাধ্যমে বিএনপিকে শক্তিশালী করতে চান শাহজাহান মিঞা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।