Web Analytics

ইরানের আকাশে ছোট ড্রোন শনাক্তের পর তেহরানসহ দেশের আরও কয়েকটি শহরে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, একাধিক স্থানে ছোট ড্রোন শনাক্ত হওয়ার পর বিমান প্রতিরক্ষাব্যবস্থা চালু করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রাজধানীর পশ্চিম ও পূর্ব উভয় এলাকায় বিমান প্রতিরক্ষাব্যবস্থার শব্দ শোনা গেছে।

ঘটনার পরপরই বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরে ইরানি গণমাধ্যম জানায়, তেহরানে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা আসলে একটি পরীক্ষার অংশ ছিল। অন্যদিকে, ইসরাইলি সামরিক বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

ড্রোনগুলোর উৎস বা পরীক্ষার প্রকৃতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি, ফলে ঘটনার পূর্ণ প্রেক্ষাপট স্পষ্ট নয়।

24 Apr 26 1NOJOR.COM

তেহরানে ড্রোন শনাক্তের পর ইরানের প্রতিরক্ষা সক্রিয়, পরে জানানো হয় এটি পরীক্ষা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।