রাজধানী ঢাকায় টানা ভারী বৃষ্টিপাতে গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, পল্লবী, আগারগাঁও, উত্তরা, দিয়াবাড়ি ও মোহাম্মদপুরসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। নাগরিক দুর্ভোগ কমাতে ডিএনসিসি জরুরি ভিত্তিতে পানি অপসারণ ও ড্রেনেজ সচল রাখার কাজ শুরু করে। রোববার ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন সরেজমিনে এসব এলাকা পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।
ডিএনসিসির পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের টিমগুলো মাঠে থেকে ড্রেন ও বক্স কালভার্টের মুখে জমে থাকা বর্জ্য অপসারণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং দ্রুত পানি নিষ্কাশনের কাজ করছে। সংস্থাটি জানায়, নগরবাসীর দুর্ভোগ লাঘবে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রশাসক বলেন, বৃষ্টিজনিত জলাবদ্ধতা নিরসনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাজ চলবে। পাশাপাশি তিনি নগরবাসীকে ড্রেন, খাল ও নালায় বর্জ্য না ফেলার আহ্বান জানান।
জলাবদ্ধ ঢাকায় ডিএনসিসি প্রশাসকের পরিদর্শন, পানি নিষ্কাশনে জোরদার কার্যক্রম
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।