ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি (পিপিএস) জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি বাহিনী দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে। বুধবার প্রকাশিত সংগঠনটির প্রতিবেদনে বলা হয়, তাদের মধ্যে বর্তমানে ৩৫০ জনকে কঠোর পরিস্থিতিতে আটক রাখা হয়েছে।
পিপিএসের ভাষ্য অনুযায়ী, ভয়ভীতি প্রদর্শন ও আটকের মাধ্যমে ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। আটকের পর তাদের ওপর নির্যাতন, অনাহারে রাখা এবং স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার ঘটনা ঘটছে বলেও প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে।
সংগঠনটি বলেছে, ইসরাইলি কর্তৃপক্ষ কোনো অভিযোগ গঠন বা মুক্তির নির্দিষ্ট তারিখ ছাড়াই শিশুদের আটক রাখছে। তাদের মতে, এই নীতি আরেকটি লঙ্ঘন ও অপরাধ এবং এতে শিশুরা চরম অনিশ্চয়তায় পড়ছে, পাশাপাশি পরিবার ও শিক্ষাজীবনের স্থিতিশীলতা থেকে বঞ্চিত হচ্ছে। ইচ্ছামতো আটক শিশুদের মুক্তি, নির্যাতনের তদন্ত এবং নির্যাতন, অনাহার ও চিকিৎসাবঞ্চনা বন্ধে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ চেয়েছে পিপিএস।
পিপিএস বলছে, অক্টোবর ২০২৩ থেকে দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।