ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এলাকাবাসীর তথ্যমতে, উমেদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে তছির বিশ্বাস ও মতিয়ার চেয়ারম্যানের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্বের জেরে উভয় পক্ষের তিন শতাধিক লোক দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শৈলকূপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষ্ণুপুর গ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নজরদারি বাড়ানো হয়েছে।
ঘটনার পর এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৩০ জন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।