Web Analytics

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আজ বিকাল ৪টায় জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করবেন। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার হোসেন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে সিইসি, চার কমিশনার ও ইসি সচিব রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সিইসি রাষ্ট্রপতিকে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল নিবন্ধন ও কারিগরি প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং একটি সুষ্ঠু ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি ব্যালট পেপারের রং, ভোট গণনার পদ্ধতি ও ভোটগ্রহণের সময়সূচি পর্যালোচনা করেন এবং সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণের প্রস্তাবকে যৌক্তিক বলে মত দেন। তিনি ‘আউট অব কান্ট্রি ভোটিং’ ও ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’-এর প্রযুক্তিগত কাঠামো সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেন।

10 Dec 25 1NOJOR.COM

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে বিকাল ৪টায় সিইসি নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড হবে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।