Web Analytics

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে চায় বিএনপি। বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন ও নিরপেক্ষ কূটনীতি’ শীর্ষক আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান সংকটময় সময়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন বাংলাদেশ যেন কোনো দেশের ওপর নির্ভরশীল না হয়। তিনি আরও বলেন, বর্তমান বিএনপি নেতৃত্ব তারেক রহমানের মাধ্যমে শহীদ জিয়ার আদর্শের প্রতিফলন ঘটাচ্ছে।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. মুশতাক খান, সাংবাদিক আবু রূশদসহ বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, স্বাধীন পররাষ্ট্রনীতি ও রাষ্ট্রগঠনে তার অবদান নিয়ে আলোচনা করেন।

04 Jun 26 1NOJOR.COM

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তার আদর্শে এগিয়ে যাওয়ার অঙ্গীকার বিএনপির

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।