হুথি-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম সাবা দাবি করেছে, ইয়েমেনের তাইজ গভর্নরেটের আল-তুরবাহ শহরে সৌদি বিমান হামলায় শিশুসহ অন্তত ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় একটি সূত্রের মতে নিহতদের অধিকাংশই শিশু।
প্রতিবেদন অনুযায়ী, হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করেছেন। ধ্বংসস্তূপের নিচে আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আলজাজিরা জানিয়েছে, হতাহতের এ তথ্য তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ ঘটনায় সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হুথি গণমাধ্যমের দাবি, তাইজে সৌদি হামলায় শিশুসহ ১১ বেসামরিক নিহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।