Web Analytics

জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আরও একজন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চূড়ান্ত যুক্তি উপস্থাপন আজ শেষ হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ এদিন প্রসিকিউশন তাদের শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে। পূর্ববর্তী শুনানিগুলোতে রাষ্ট্রপক্ষ সাক্ষ্য বিশ্লেষণ, শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু, সাবেক মেয়র তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের ফোনালাপের বিশ্লেষণ, ভিডিও, সংবাদ প্রতিবেদন ও নথিপত্র উপস্থাপন করেছে। আজ যুক্তি শেষ হলে শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা পাল্টা যুক্তি দেবেন। পরে উভয় পক্ষের যুক্তি খণ্ডন শেষে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। একই দিনে চাঁনখারপুলে ছয়জন হত্যার মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য এবং আশুলিয়ার ছয় লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণও চলছে।

16 Oct 25 1NOJOR.COM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় চূড়ান্ত যুক্তি উপস্থাপন

Person of Interest

logo
No data found yet!