Web Analytics

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিরা মাদকের ডিলার ছিলেন। সোমবার সকালে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। নিপুণ রায় বলেন, গত ১৭ বছরে মাদকের কারণে ভেঙে পড়া বাংলাদেশকে পুনর্গঠনে সরকার কাজ করছে এবং মাদক কঠোরভাবে দমন করা হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি স্তরে মাদক ছড়িয়ে পড়েছে এবং তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়েছে। সমাজ পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইমাম ও পুরোহিতদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মসজিদ ও মন্দিরে ধর্মীয় আলোচনায় মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। নিপুণ রায় আরও বলেন, শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা, কর্মসংস্থান ও খেলাধুলার পরিবেশ তৈরি করলেই তরুণরা মাদক থেকে দূরে থাকবে।

অনুষ্ঠানে প্রায় ১ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

20 Jul 26 1NOJOR.COM

নিপুণ রায়ের অভিযোগ, আওয়ামী লীগ নেতারা মাদকে জড়িত; ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।