Web Analytics

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, দেশটির সশস্ত্র বাহিনীর যুদ্ধ সক্ষমতা শত্রুপক্ষকে তাদের কৌশলগত হিসাব-নিকাশ বদলাতে বাধ্য করেছে। জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে শুক্রবারের এক বার্তায় তিনি দাবি করেন, অস্ত্র-স্বনির্ভরতা শেষ পর্যন্ত শত্রুকে যুদ্ধের রাজনৈতিক সমাধান মেনে নিতে বাধ্য করেছে।

হাতামি বলেন, বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা ব্যবস্থার নকশা, নির্মাণ এবং আধুনিকায়নের মাধ্যমে ইরানের প্রতিরোধ সক্ষমতা জোরদারে প্রতিরক্ষা মন্ত্রণালয় কার্যকর ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, এসব অর্জনের উল্লেখযোগ্য একটি অংশ সাম্প্রতিক যুদ্ধগুলোর প্রকৃত রণক্ষেত্রে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে।

সেনাপ্রধানের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র বাহিনীর বর্তমান সক্ষমতা কেবল কিছু সরঞ্জাম ও ব্যবস্থার সমষ্টি নয়। এটি ইরানের সক্ষমতার ওপর আস্থা, আত্মনির্ভরতা, দেশীয় জ্ঞান এবং নিরাপত্তা ও কর্তৃত্ব নিশ্চিত করার জাতীয় দৃঢ়তার প্রকাশ। সামরিক চাহিদা পূরণ, সরঞ্জাম আধুনিকায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং বৈজ্ঞানিক ও শিল্প সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারে সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত রাখার ওপর তিনি গুরুত্ব দেন।

22 Aug 26 1NOJOR.COM

ইরানের প্রতিরক্ষা স্বনির্ভরতা শত্রুদের হিসাব বদলেছে বলে দাবি সেনাপ্রধানের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।