ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকার মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএস নেভাল ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, রণতরিটি সাত মাসেরও বেশি সময় এ অঞ্চলে মোতায়েন থাকবে।
মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ড্যারিল কডল এবং নৌবাহিনীর মাস্টার চিফ পেটি অফিসার জন পেরিম্যান বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান। তারা বলেন, থিওডোর রুজভেল্টের সঙ্গে সহযোগী যুদ্ধজাহাজ ও ক্যারিয়ার এয়ার উইং-১১ মোতায়েন করা হবে।
থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা জাপানভিত্তিক ইউএসএস জর্জ ওয়াশিংটনকে প্রতিস্থাপন করবে। জর্জ ওয়াশিংটন গত সপ্তাহে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের আওতাধীন অঞ্চলে প্রবেশ করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইউএসএস থিওডোর রুজভেল্ট মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।