Web Analytics

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে। ৭ অক্টোবর কেপটাউনে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে মূল গ্রুপ পর্ব শুরু হবে এবং ফাইনাল হবে ২১ নভেম্বর।

বাংলাদেশকে রাখা হয়েছে বি গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবং সুপার সিরিজ পেরিয়ে আসা একটি দল। এ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আরেকটি সুপার সিরিজের দল। ১০ অক্টোবর জোহানেসবার্গে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

বাংলাদেশের পরের ম্যাচগুলো নিউজিল্যান্ডের বিপক্ষে ১২ অক্টোবর, শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ অক্টোবর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯ অক্টোবর এবং সুপার সিরিজের বিজয়ীর বিপক্ষে ২৩ অক্টোবর। তিন দলের সুপার সিরিজ হবে ২, ৪ ও ৬ অক্টোবর। ১৪ দলের বিশ্বকাপে মোট ৫৭টি ম্যাচ হবে। ১২ ভেন্যুর মধ্যে দক্ষিণ আফ্রিকায় আটটি, জিম্বাবুয়েতে তিনটি এবং নামিবিয়ায় একটি ভেন্যু রয়েছে।

02 Oct 26 1NOJOR.COM

৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।