‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ‘গ্রাহকসেবা মাস’ উদযাপন শুরু করেছে। ১ জুলাই ২০২৬ তারিখে ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং সভাপতিত্ব করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এম কামাল উদ্দীন জসিম। ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা ও দেশের বিভিন্ন শাখা ও জোনপ্রধানরা সরাসরি ও ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. আলতাফ হুসাইন জানান, ইসলামী ব্যাংকের সব শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট ও ডিজিটাল ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে চলছে। রেমিট্যান্স গ্রাহকেরা নির্বিঘ্নে সেবা পাচ্ছেন এবং যারা পূর্বে হিসাব বন্ধ করেছিলেন, তাদের অনেকেই আবার ব্যাংকে ফিরে এসেছেন। তিনি ইসলামী ব্যাংককে একটি শক্তিশালী ও স্থিতিশীল আর্থিক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।
এই উদ্যোগের মাধ্যমে ব্যাংক গ্রাহকসেবা উন্নয়ন ও কল্যাণভিত্তিক ব্যাংকিংয়ের প্রতি আস্থা আরও জোরদার করতে চায়।
ইসলামী ব্যাংকের মাসব্যাপী গ্রাহকসেবা উদ্যোগ শুরু
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।