সিলেটের বাংলাদেশ বেতার কেন্দ্রের কমপ্লেক্সের ভেতর থেকে মো. দেলোয়ার নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বেতার কেন্দ্রের কর্মীরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে। নিহত দেলোয়ার নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা।
সিলেট কোতোয়ালি থানার ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, বেতার কমপ্লেক্সের ভেতরে দেয়াল ঘেঁষে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশের নাক ও কানে রক্তের দাগ দেখা গেছে। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হবে বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, দেলোয়ারের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং পুলিশ লাশ উদ্ধারের কাজ করছে। তিনি আরও জানান, নিহত ব্যক্তি বাংলাদেশ বেতারের কর্মী নন।
সিলেট বেতার কেন্দ্র কমপ্লেক্সের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।