Web Analytics

আরব সাগরে যুক্তরাষ্ট্রের একটি এমএইচ-৬০এস সিহক হেলিকপ্টার বুধবার জরুরি অবতরণ করেছে। এতে এক মার্কিন সেনা নিখোঁজ রয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আহতদের অবস্থা স্থিতিশীল এবং ঘটনাটি কোনো বৈরী হামলার কারণে ঘটেছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

মার্কিন নৌবাহিনীর পঞ্চম স্কোয়াড্রন জানিয়েছে, নিখোঁজ পাইলটকে উদ্ধারে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ ও সরঞ্জাম পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ থেকে মোতায়েন করা হয়েছিল।

বিশেষজ্ঞদের মতে, সাগরে হেলিকপ্টারের জরুরি অবতরণ অত্যন্ত বিপজ্জনক, কারণ পানিতে নামার সময় ভারী ওজনের কারণে উল্টে যাওয়ার ঝুঁকি থাকে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধবিরতির মধ্যেও বিক্ষিপ্ত সংঘাতের প্রেক্ষাপটে ওই অঞ্চলে মার্কিন বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

02 Jul 26 1NOJOR.COM

আরব সাগরে মার্কিন হেলিকপ্টারের জরুরি অবতরণে এক সেনা নিখোঁজ, তিনজন আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।