Web Analytics

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় রবিবার (৮ মার্চ ২০২৬) ভোরে ছিনতাইয়ের চেষ্টাকালে গণপিটুনিতে এক যুবক (২৬) নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্রের মুখে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করে। স্থানীয়রা বাধা দিলে দুজন পালিয়ে যায় এবং একজন ধরা পড়ে। পরে ক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করে এবং মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই ছিনতাইকারীর মৃত্যু হয়। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি, তবে তা শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা করছে।

08 Mar 26 1NOJOR.COM

সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টায় গণপিটুনিতে এক যুবক নিহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।